Posts

Showing posts with the label ভারতীয় সঙ্গীতের বিভিন্ন প্রকার

Different types of Indian music // ভারতীয় সঙ্গীতের বিভিন্ন প্রকার

Image
ভারতীয় সঙ্গীতের উদ্ভব ও ক্রমবিকাশ ৬৪ কলার মধ্যে সঙ্গীতকে বলা হয় সর্বশ্রেষ্ঠ কলা বিদ্যা। সঙ্গীত সম্পর্কিত প্রাচীন সংস্কৃত গ্রন্থ  “সঙ্গীত পারিজাত”  গ্রন্থের রচয়িতা অহোবল সঙ্গীতের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, “গীতং, বাদ্যং, নৃত্যং ত্রয়ং সঙ্গীত মূচ্যতে” অর্থাৎ গান, বাদ্য ও নাচ এই তিনটির সম্মিলিত রূপকেই সঙ্গীত বলে। কিন্তু শাস্ত্র যাই বলুক মনের কথা সুর দিয়ে প্রকাশ করাকেই সঙ্গীত বলে মনে করি আমি; সে হোক যন্ত্র, মন্ত্র, কণ্ঠ কিংবা নৃত্যের মাধ্যমে। সঙ্গীতের উৎপত্তি মানব সৃষ্টির মতই অজানা। কখন ও কোথায় এ রহস্য কিন্তু আজও উন্মোচিত হয়নি। কোনটা কার আগে সৃষ্টি তার সঠিক তথ্য আজও মেলেনি। কিন্তু সৃষ্টিতত্ত্ব অজ্ঞাত থাকলেও রয়েছে এর ধারাবাহিকতা। ধারাবাহিকতার আদলে উদ্ভব হয়েছিল সঙ্গীতের নতুন নতুন ধারা ও রূপ, আবার পালাক্রমে তা হয়েছে লুপ্ত। সঙ্গীতের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত আলোচনা বিশ্ব সঙ্গীতের আলোকে করা বেশ গবেষণা ও সমন্বয়ের বিষয়। অন্যদিকে বিশ্বসঙ্গীতে ভারতীয় উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের রয়েছে বিপুল প্রভাব বিস্তারকরনের ক্ষমতা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত বলতে যদি কেউ বুঝে থাকেন বর্তমান ভারত নামক দেশের ...